
বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় তাঁরা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শোয়ের রাজনীতিও করি না।’
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশে নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি।’
খাল পুনঃখননের সুফল মানুষ পেতে শুরু করেছে দাবি করে এ্যানি বলেন, এর মাধ্যমে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে এবং তা শুরু হয়েছে।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২ ঘণ্টা আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২ ঘণ্টা আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
২ ঘণ্টা আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে