খুলনা নগরীর আলোচিত সন্ত্রাসী মোরশেদ আহম্মেদ রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ বুধবার দুপুরে রিপনকে আদালতে পাঠানো হলে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারুখ ইকবাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার রিপন নগরীর পশ্চিম বানিয়াখামারের আব্দুল আলিমের ছেলে। তিনি আলোচিত শেখ বাড়ির ক্যাডার শওকতের ছোট ভাই ও যুবলীগ কর্মী। এলাকায় ‘শুটার রিপন’ নামে পরিচিত তিনি।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, গত ১৬ জুলাই সকাল পৌনে ৬টার দিকে সোনাডাঙ্গা থানার হোটেল আল কদরের সামনে রিপনসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত হয়। সেখানে তারা সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সঙ্গে নগরের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করছিল।
নাদিম মাহমুদ বলেন, তারা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলে ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দেয়।
এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ রিপনকে গ্রেপ্তার করে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
১৬ মিনিট আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
২৩ মিনিট আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
১ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
১ ঘণ্টা আগে