
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলন। তিনি বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
আফসানাদের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁরা সপরিবারে ঢাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফসানা রাচি নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন ডেইরি গেটের দিক থেকে ব্যাটারিচালিত একটি রিকশা এসে সজোরে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (আফসানা রাচি) এখানে নিয়ে আসা হলে শারীরিকভাবে কোনো সাড়া ছিল না। পরে ইসিজি করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।"

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে