
কালবৈশাখীতে মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তিনটি বৈদ্যুতিক খুঁটি ও বিশাল আকৃতির গাছ ভেঙে পড়েছে। এতে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ-সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সদর উপজেলার অন্তত ৩০ হাজার গ্রাহক। গতকাল বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে কালবৈশাখী আঘাত হানে।
জানা যায়, গতকাল মধ্যরাতে কালবৈশাখী শুরু হয়। প্রায় ৩০ মিনিটের ঝড়ে কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মৌলভীবাজার-শেরপুর সড়কের ওপর পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি পড়ে যায়। একই সঙ্গে বড় একটি গাছ রাস্তার ওপর ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।

এ ছাড়া শেরপুর, কনকপুরসহ কয়েকটি ইউনিয়নে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘কাজ চলতেছে, দ্রুত সময়ে লাইন মেরামত হয়ে যাবে। কালবৈশাখীতে অনেক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে, মানুষের জীবন ও বসতি রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরের একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক।
৩২ মিনিট আগে
ঝালকাঠিতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোর দাস (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে।
৩৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে জন্ম নিয়েছে একটি বিকলাঙ্গ শিশু। যার দুই পা নেই, এক হাত অর্ধেক। জন্মের পর শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার বাবা। তবে স্বামীর এমন নিষ্ঠুর নির্দেশ উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার।
৩৮ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটি চালু হওয়ার ১৫ ঘণ্টা পর আবারও বন্ধ হয়ে গেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পুনরায় বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের...
১ ঘণ্টা আগে