
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৩২ মিনিট থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিটটি সর্বশেষ ২৫ মে বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল ইউনিটটি। ২০১৭ সালে স্থাপিত এই ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর একাধিকবার যান্ত্রিক জটিলতায় উৎপাদন ব্যাহত হয়।
বর্তমানে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট চালু রয়েছে। প্রথম ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ‘ইউনিটটি আবার সচল করা সম্ভব হয়েছে। আশা করছি এটি থেকে নিয়মিতভাবে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।’
সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নিয়ে উৎপাদন শুরু করে। লক্ষ্য অনুযায়ী ২৫০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বাস্তবে উৎপাদন ১৩০ থেকে ১৫০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ ছিল।
পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হলেও নানা যান্ত্রিক সমস্যায় ২০২৪ সালে সেটিও বন্ধ হয়ে যায়।
কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, কয়লা সংরক্ষণ ও ইয়ার্ড ব্যবস্থাপনার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদিত কয়লা সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে নীতিগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। এতে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে তিনি শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ এবং ধানবান্ধি ডোবাপাড়ায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের
৬ মিনিট আগে
বরগুনার আমতলীতে বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় রেবেকা বেগম নামের এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কামাল হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি মামলার তদন্তের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেবেকা বেগমসহ স্থানীয় কয়েকজনের সাক্ষ্য নেয়। পরে রেবেকা বাদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন—এমন অভিযোগে
১৮ মিনিট আগে
ইতালির রোমে নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্য—কামাল উদ্দিন বাবুল, তাঁর স্ত্রী ও মেয়েকে শুক্রবার নোয়াখালীতে দাফন করা হয়েছে। ঘটনার ১ মাস ১৯ দিন পর মরদেহ দেশে আসে। প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনো গ্রেপ্তার হননি।
২০ মিনিট আগে
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা হোটেল নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে