
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ট্রাক্টরচাপায় আবু তাহের জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের জাহাঙ্গীর ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি চৌধুরীহাট বাজারের চা-দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজারের উদ্দেশে বের হন জাহাঙ্গীর। পথে জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
১১ মিনিট আগে
সংঘর্ষ চলাকালে সশস্ত্র লোকজন কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
২৯ মিনিট আগে
গাইবান্ধার চরাঞ্চলে তেল বিক্রয় কেন্দ্র চালুর ফলে স্বস্তি মিলেছে কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের। কৃষিকাজ নির্বিঘ্ন করতে আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে রসুলপুর ফিলিং স্টেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
৩৭ মিনিট আগে