
বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট ছোট সাতটি ছানা থাকায় সেগুলো বাঁচাতে মা বিড়ালটির সন্ধান পেতে গতকাল শনিবার রাতে তিনি মাইকিং করান।
জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে ওই মা বিড়াল আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়।
এ সময় মাইকে বলা হয়, ‘দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্কুলসংলগ্ন মো. শাহরিয়া নামের এক বাসিন্দার বাসা থেকে সাদা রঙের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো মারা যাবে।’
এদিকে বিড়ালের সন্ধান পেতে মাইকিং শুনে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মাইকে প্রচার করা ফোন নম্বরে কল করে বিড়াল ও বাচ্চাগুলো সম্পর্কে জানতে চান।

সানাউল্লাহ জানিয়েছেন, ছোট বাচ্চাগুলো বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে তিনি মাইকিং করিয়েছেন।
বিড়ালটির মালিক মোবাইল ফোনে বলেন, ‘প্রায় দেড় বছর ধরে বিড়ালটি আমাদের বাসায় পুষে রেখেছিলাম। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায়, মনে হচ্ছে কেউ ধরে আটকে রাখতে পারে। আর এ কারণেই বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করি। যদি সন্ধান পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো বাঁচানো যাবে না।’

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৩ ঘণ্টা আগে