
আর মাত্র সাত-আট দিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ইতিমধ্যে শহর ছাড়তে শুরু করেছে অনেক মানুষ। মূল ঈদযাত্রার সময় কাউন্টারে টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া, যানজট ও নানা ভোগান্তি এড়াতেই অনেকে আগেভাগে বাড়ির পথে রওনা দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। পুরুষ যাত্রীর তুলনায় নারী, বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি। যানজট ও ভোগান্তি এড়াতে অনেক পরিবারের পুরুষ সদস্যরা আগে নারী ও শিশুদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তাঁরা অফিস ছুটি শুরু হলে বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
সাইনবোর্ড বাস কাউন্টারের সামনে যাত্রীদের সঙ্গে আসা ইমতিয়াজ আহমেদ জানান, তিনি একটি বেসরকারি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি বলেন, ‘ঈদের ছুটি শুরু হলে মানুষের চাপ অনেক বেড়ে যায়। তখন গাড়ি পাওয়া কঠিন হয়ে পড়ে। পথে যানজট ও ভোগান্তিও থাকে। তাই পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ছুটি শুরু হলে আমি পরে চলে যাব।’
ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আমাদের ছুটি শুরু হবে আরও তিন দিন পর। তখন সড়কে ভিড় অনেক বেড়ে যাবে। তাই এখনই স্ত্রী ও সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ছুটি শুরু হলে আমি রাতে কোনো এক সময় চলে যাব।’
সিদ্ধিরগঞ্জে ব্যবসা করা চাঁদপুরের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, ‘আমি সাধারণত ঈদের দিন সকালে বাড়ি যাই। কারণ, চাঁদরাতে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। তাই যানজট এড়াতে পরিবারকে আগে পাঠিয়ে দিই। এবার বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, তাই পরিবারের সবাইকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছি।’
বাসচালক মতিন বলেন, ‘মানুষ এখন থেকেই বাড়ি যাওয়া শুরু করেছে। যাত্রীর চাপও বাড়ছে। তবে এখনো কোথাও বড় ধরনের যানজট নেই।’
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা ইতিমধ্যে তৎপরতা শুরু করেছি। মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি, নারায়ণগঞ্জ অংশে যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।’

সংখ্যালঘুদের ওপর ‘হামলা-নির্যাতনের’ প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
৯ মিনিট আগে
বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
১৬ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে দরপত্র (টেন্ডার) না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারধরের হুমকির অভিযোগে যুবদল নেতা হাসানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুবদলের কেন্দ্রীয়
২৭ মিনিট আগে
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন বলেন, ‘ভোররাতে সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল্লাহর বাড়িতে লাকড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়; যাতে পুরো বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আগুন লাগার বিষয়টি টের পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় আগুন দ্রুতই নি
২ ঘণ্টা আগে