
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গতকালই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করা হচ্ছে। প্রথম অগ্রাধিকার দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সচেতন করা এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা।
তিনি জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কুয়েতে একটি ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁদের আঘাত গুরুতর নয়। এ ছাড়া দুবাইয়ে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারির বাসভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা ঘটলেও তিনি অক্ষত রয়েছেন।
ফ্লাইট পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় প্রায় সাড়ে ৮০০ যাত্রীর রাতযাপনের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আজ কিছু ফ্লাইট চলাচল করতে পারে। তবে যাত্রীদের ধৈর্য ধরতে ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে অনুরোধ জানান তিনি।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, সামরিক স্থাপনার আশপাশের এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিচিতজনদের সহায়তায় নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিচয়পত্র, স্বাস্থ্য কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র, কিছু নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি। যেকোনো সংকটে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ইতিমধ্যে হটলাইন নম্বর চালু করা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রবাসী নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

উল্টো পথে বেপরোয়া গতিতে চলার সময় রাজধানীতে দুই সরকারি অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির চালক আহত হয়েছেন এবং গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।
৩ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
১৩ মিনিট আগে
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—ফকির লালন শাহের এই অমিয় বাণীর টানে কুষ্টিয়া কুমারখালীর ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে। আগামীকাল সোমবার শুরু হবে বাউল সম্রাট ফকির লালন শাহের বার্ষিক স্মরণোৎসব।
১৫ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মচারীরা ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (১ মার্চ) তাঁরা এই কর্মসূচি শুরু করেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম অনেকটা ব্যাহত হয়।
১৮ মিনিট আগে