
চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির ঘটনায় ব্যাংকের চাকরি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারানো মো. জাহাঙ্গীর আলমকে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুরে পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (এনসিই) বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম।
জানা গেছে, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালে শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) পদ থেকে চাকরি হারান। পরবর্তীতে একই সনদ ব্যবহার করে পটিয়া সদরের আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। পরে সনদটি জাল প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাঁর সভাপতির পদ বাতিল করে।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনদ জালিয়াতির ঘটনায় চাকরি ও সভাপতির পদ হারানো ব্যক্তিকে অতিথি করার বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের পটিয়া উপজেলা শাখার সভাপতি ফয়জুল্লাহ বলেন, ‘উনাকে আমরা দাওয়াত করিনি। আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজে থেকেই এসেছিলেন।’

রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
১২ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে