
যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এসব সহায়তা আজ মঙ্গলবার রাজধানীতে এসে পৌঁছার কথা রয়েছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে আজ এই পদক্ষেপ চূড়ান্ত হয় বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে বলেছে, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক—যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন।
‘এ ছাড়া চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন ঢাকায়।’
গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তাঁর কাউন্টারপার্টকে ফোন করেন এবং যেকোনো দরকারে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাঁকে জানান বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’
এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশির ভাগেরই শরীর পুড়ে গেছে। এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, সরঞ্জাম এবং ওষুধ পেলে সুবিধা হয়।
সেই অনুরোধে সাড়া দিয়ে নার্সসহ দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয় ভারত।
ঢাকায় ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া জারি রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে