
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবদর নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ সোমবার বেলা দেড়টার দিকে কালাবদর নদীর বেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল সদর নৌ পুলিশ।
মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।
সন্তানকে বাঁচাতে গিয়ে আজিজুল গাজীও মাটিচাপায় পড়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতে ভেসে যায় আব্দুল্লাহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের দুই দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হলো।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
৪১ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
৪৩ মিনিট আগে