
ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘অভিযাত্রী কমিউটার’ নামে ১৩৫/১৩৬ নম্বরের এ ট্রেন আগামী ১০ আগস্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে। স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) কার্যালয় থেকে সোমবার (৭ জুলাই) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
রেলওয়ের তথ্য বলছে, অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।
নতুন ট্রেনটি পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ফলে ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন হয়ে গোপালগঞ্জ চলাচল করবে। উভয় পথে মোট দূরত্ব ১৪৫ কিলোমিটার। রেলওয়ের নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী, কমিউটার শ্রেণিতে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ভাড়া হবে ১৪৫ টাকা।
রেলওয়ের আদেশে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ট্রেন পরিচালনা, টিকিট বিক্রি, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, কোচের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারদের ট্রেনের সময়সূচি স্থানীয় জনগণকে জানাতে বলা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই কমিউটার ট্রেন চালু হলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি।
৫ মিনিট আগে
বরগুনার তালতলীর ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো ২ জেলে নিখোঁজ রয়েছেন।
১৯ মিনিট আগে
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও কালাম পাইক ও শহীদুল খান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
২৪ মিনিট আগে
চাঁদপুরের তিন নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাট-সংলগ্ন মোহনায় এই দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝিসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২৯ মিনিট আগে