
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসী হৃদয় হোসেন (২৫) নিহতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। গতকাল শুক্রবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দ্রুতগতিতে নিজের মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় নিহত হয়েছেন বলে জানানো হলেও তাঁর পরিবার ও ভ্রমণসঙ্গীদের দাবি, নিজের গতির কারণে নয়, পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।
হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর-আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসের ৩ তারিখ তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান রেখে গেছেন তিনি।
পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হৃদয়ের বোন মিতু বলেন, ‘আমার ভাই গতির কারণে মারা গেছে—এটা সত্য নয়। আমার বাবা হারা দুই বোনের একমাত্র ভাই ছিল হৃদয়। এলাকায় নম্র-ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিল। তার দেড় বছরের একটি কন্যাশিশু ও স্ত্রী রয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। আমরা এর বিচার চাই।’
মিতু আরও বলেন, প্রতি বৃহস্পতিবার কিছু উশৃঙ্খল বাইকার এই সড়কে রেস করে। তাঁদের বেপরোয়া গতির কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।
হৃদয়ের ভ্রমণসঙ্গী ইয়াসিন জানান, ঘটনার সময় তাঁরা প্রায় ১০ বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকার দিকে ফিরছিলেন। মাওয়া ঘাটে ইলিশ খেয়ে তাঁরা স্বাভাবিক গতিতে ফিরছিলেন। কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে হৃদয়ের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরেক ভ্রমণসঙ্গীর দাবি, পেছন থেকে আসা ওই মোটরসাইকেলগুলোর গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটারের বেশি।
দুর্ঘটনার পর গতকাল প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই নিহত এবং আরোহী সাজ্জাদ (২৪) আহত হন।
তবে আজ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, হৃদয় নিজে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন না। তাদের ভাষ্য, পেছন থেকে আসা বেপরোয়া গতির বাইকারদের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে। আমরা তদন্ত করে বেপরোয়া ওই বাইকারদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও আটকের চেষ্টা করছি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
৩৫ মিনিট আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে বাসে উঠে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবলে পড়েন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাসের অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়ার পর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে মারধর করা হয়।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে
১ ঘণ্টা আগে