
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অভিনব কৌশলে ৭৬টি সেগুন ও গামারি গাছ পাচারের চেষ্টার সময় তা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়িছড়া থেকে এসব গাছ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মো. মিঠু ইসলাম নামের এক শিক্ষার্থী ফেসবুকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক গ্রুপে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছনের ঝর্ণার ছড়া দিয়ে বিপুল পরিমাণ কাটা গাছ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযানে যান। প্রাথমিকভাবে ছড়াটি শুকনো অবস্থায় পাওয়া গেলেও ভিডিওর আলামত ধরে প্রায় ২ কিলোমিটার ভেতরে তল্লাশি চালায় নিরাপত্তা দল। পরবর্তীতে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন বাঁশ বাগানের পেছনে ছড়া থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় মোট ৭৬ টুকরো গাছ জব্দ করা হয়। জব্দ করা গাছের মধ্যে গামারি থাকলেও অধিকাংশ মূল্যবান সেগুন।
নিরাপত্তা সংশ্লিষ্টরা ধারণা করছেন, পাচারকারীরা ছড়ার উজানে কৃত্রিম বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখেছিল। পরে সেই বাঁধ ছেড়ে দিয়ে পানির তীব্র স্রোত তৈরি করে গাছের টুকরোগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। মূলত পরিবহন জটিলতা এড়াতে এবং লোকচক্ষুর আড়ালে কাঠ সরাতে এই কৌশল অবলম্বন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। প্রায় ২ কিলোমিটার সামনে অগ্রসর হয়ে আমরা ৭৬টি গাছের টুকরো উদ্ধার করি। প্রশাসনের নির্দেশক্রমে রাতে পাহারা জোরদার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক দুজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান হোসেন...
২০ মিনিট আগে
দলবেঁধে আসছেন জামায়াতের নেতা-কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। জনসভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা গেছে। জনসভাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
২৭ মিনিট আগে
গতকাল বুধবার সন্ধ্যায় আশশাকুর ফিরোজ আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান। ওষুধ নিয়ে রাত সোয়া ৯টার দিকে আমতলীতে ফেরার সময় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
৩৬ মিনিট আগে
বিক্ষোভকারীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল ও ব্যক্তিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এতে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অর্ধশতাধিক...
৪০ মিনিট আগে