
মাগুরায় পূর্বশত্রুতার জেরে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড মোমিন মিয়াকে (৪৫) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহারা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোমিন মিয়া বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোমিন মিয়া নিজ গ্রামের বলেশ্বরপুর মসজিদের সাধারণ সম্পাদক। মসজিদের সংস্কারকাজের জন্য রড ও সিমেন্ট কেনার উদ্দেশ্যে বুধবার সন্ধ্যার পর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সত্যজিৎপুর বাজারের এক ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন তিনি।
পথে ধলহারা গ্রামের আলম ও করিম মিয়ার বাড়ির সামনে পৌঁছালে রাজুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের পথরোধ করে। এ সময় তাঁকে হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন মোমিন মিয়া।
মোমিন মিয়ার অভিযোগ, একপর্যায়ে হামলাকারীরা তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের গলার ও কানের স্বর্ণালংকার খুলে নেয়। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মোমিন মিয়াকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রাজুর সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর পরিবার অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁদের দাবি, ‘পূর্বশত্রুতার জেরে তাঁকে সামাজিকভাবে হেয় করতে মারধর ও ছিনতাইয়ের এই সাজানো অভিযোগ আনা হয়েছে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।
২৫ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দেশলাই ও গ্যাস লাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে