Ajker Patrika

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি
বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭
নেত্রকোনার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা আব্দুল হালিম। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা হয়।

আসনটিতে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে রফিকুল ইসলাম হিলালী এবং দলের বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মমেক হাসপাতালে পাঠানো আহত দুই ব্যক্তি হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। আব্দুল হালিমকে ছুরিকাঘাত এবং মোনতাজ মিয়াকে লাঠিপেটা করা হয়েছে। দুজনই ধানের শীষের প্রার্থীর সমর্থক।

স্থানীয় বাসিন্দারা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুটি পাশাপাশি অবস্থান। গতকাল দিবাগত রাতে নির্বাচন নিয়ে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। সেনাসদস্যরাও ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

জেএসসির সঙ্গে বৃত্তিও বাতিল, নবমে বিভাগ বিভাজন নয়

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত