
অনিয়ম, আর্থিক দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল থেকে পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে বলা হয়েছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নামে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ আর্থিক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো প্রাথমিকভাবে গুরুত্বসহকারে বিবেচনা করে অনুসন্ধান শাখাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানির ঈদে গরুর হাট ইজারা প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দরপত্র জালিয়াতি, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, ইজারাদারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ, হাটের খরচ দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরিসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অনিয়ম থেকে অর্জিত অর্থের বড় অংশ নগর সরকারের বিভিন্ন পর্যায়ের কিছু কর্মকর্তার মাধ্যমে বণ্টন করা হয়ে থাকে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, অভিযোগগুলো যথেষ্ট গুরুতর হওয়ায় প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনুসন্ধান টিম গঠন করে নথিপত্র, নীতিমালা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিষয় বিস্তারিতভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের প্রমাণ মিললে এজাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরে মাঝামাঝি সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়। মেয়র নির্বাচনের আগপর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পরিচালনার অংশ হিসেবে তাঁকে এই পদে বসানো হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের বিভিন্ন খাতের অনুমোদন, ইজারা, লাইসেন্স নবায়ন ও বাজার ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে হাট ইজারা-সংক্রান্ত বিভাগের ওপর তাঁর সরাসরি নিয়ন্ত্রণ থাকার কারণে অভিযোগগুলো গুরুত্ব পায়।

চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
২৮ মিনিট আগে
মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৯ মিনিট আগে