
বোমা হামলার হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রী ও কেবিন ক্রুরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ওই ফ্লাইটে বোমা হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়।
কামরুল ইসলাম বলেন, ‘রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। অপরিচিত একটি নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়। সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।’
উড়োজাহাজে কোনো বোম্ব থ্রেট আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন।’
কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দ দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
৭ মিনিট আগে
ঢাকা থেকে গ্রামের বাড়ি সাদুল্লাপুরে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে প্রায়ই যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঈদের সময় এই যানজট আরও ভয়াবহ হতে পারে।’
৩৬ মিনিট আগে
মোসা. লাইজু বেগম নামের এক নারী ছোট শিশুকে কোলে নিয়ে চাল নিতে আসেন। বেলা দেড়টার দিকে অনেক কষ্টে চাল নিয়ে বের হন তিনি। তাঁর ভাষ্য, পরিষদের ভেতরে প্রচুর ভিড় ও ঠাসাঠাসি ছিল। সকালে শিশু নিয়ে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর এক ব্যক্তির সহায়তায় কোনোমতে চাল নিতে পেরেছেন।
১ ঘণ্টা আগে
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি স্টেনগান, একটি বিদেশি সাবমেশিনগান, একটি ওয়ান শুটারগান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পাইপগান। এ ছাড়া ৪৭৩টি পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, সাবমেশিনগানের তিনটি ম্যাগাজিন...
১ ঘণ্টা আগে