
রাজধানীর সংসদ ভবন এলাকায় গণপূর্ত অধিদপ্তরের একটি কার্যালয়ে (একতলা) এসি (শীতাতপ নিয়ন্ত্রণ) থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ১৯ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাজাহান শিকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শাহাজাহান শিকদার জানান, সংসদ ভবন এলাকার গণপূর্তের একতলাবিশিষ্ট একটি ভবনের একটি কক্ষে থাকা এসির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় বিকেল ৪টার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নববধূ রহিমা বেগম রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান। লাকড়ি তুলতে গেলে বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপরই তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। স্বজনরা দ্রুত তাঁকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল গুদামজাত, কেনাবেচার অপরাধে তিনজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ২০ লাখ টাকা মূল্যমানের জব্দ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৯ মিনিট আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও পরে প্রতিবাদ মিছিলে ফের হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫
১৪ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি সুপারশপে অগ্নিকাণ্ডে ফাহিম সরকারসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জনের বাড়ি ক্রোকেরচর গ্রামে। তিন সন্তানকে হারিয়ে পুরো গ্রাম এখন শোকস্তব্ধ। পরিবারগুলো মরদেহ শনাক্ত ও দেশে আনার দাবি জানিয়েছে।
১৭ মিনিট আগে