Ajker Patrika

ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফির অভিযোগে স্বামী ও দুই স্ত্রী গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফির অভিযোগে স্বামী ও দুই স্ত্রী গ্রেপ্তার
পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার তিন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কামরুল হাসান (৩৫), তাঁর প্রথম স্ত্রী মুক্তা খাতুন (৩০) ও দ্বিতীয় স্ত্রী হাফিজা খাতুন (২৫)। তাঁরা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কামরুল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। নিষিদ্ধ পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের নিউজ পোর্টালের সাংবাদিক দাবি করতেন।

পুলিশ জানায়, কামরুলের স্ত্রী থাকার পরেও সে এক সন্তানের জননী হাফিজা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় এক বছর আগে তাঁরা পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে তাঁরা নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্থ উপার্জন শুরু করে।

পুলিশ আরও জানায়, এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া ব্যক্তিদের বাড়িতে এনে স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করে ভিডিও ধারণ ও যুবতী–তরুণীদের বাড়িতে এনে দেহ ব্যবসা পরিচালনা করত। ক্ষেত্রবিশেষে খদ্দেরদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁরা বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করলে অর্থের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরপরই পর্ন ভিডিও ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। গতকাল পুলিশ কামরুল হাসান ও তাঁর স্ত্রীদের আটক করে।

স্থানীয়দের অভিযোগ, কামরুল ও তাঁর স্ত্রীরা নিষিদ্ধ পর্ন ভিডিও তৈরি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। সামাজিক অবক্ষয় রোধে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতানির মামুন মুন বলেন, ‘পর্ন ভিডিও তৈরি ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত