
বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা।
আজ শনিবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের গলির একটি ভবন থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নগরের ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী, গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন, একই এলাকার সঞ্জিব কুমার দাস, আর্শেদ কন্টাক্টর গলির সিফাত, কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম, দরগাবাড়ির ইয়াসিন আরাফাত, একই এলাকার রফিকুল ইসলাম, জিহাদ, টুমচরের নাইম, শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জ উপজেলার রাজিব চন্দ্র দাস।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আজ শনিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা রয়েছেন।
ওসি বলেন, আটকের পর তাঁরা জানিয়েছেন, শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি হিসেবে তাঁরা সভা করছিলেন। তবে পুলিশের ধারণা, তাঁরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। আটক ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি ভবনে নিষিদ্ধ সংগঠনের কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে। পরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
সুশান্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই তাঁরা সেখানে পরিকল্পনা করছিলেন। পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৫ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৫ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৫ ঘণ্টা আগে