
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
হুমায়ুন কবির মহানগরীর গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর হুমায়ুন কবির গ্রেপ্তার হন। মঙ্গলবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ।
এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন।
জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। যত দূর জানতে পেরেছি, তিনি কারাবন্দী অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন।’

গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাঁকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে...
৭ মিনিট আগে
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
৩১ মিনিট আগে
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, শুধু এক দিনের জন্য স্পেশাল এই ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাবে। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে উপবন এক্সপ্রেস ঢাকা যেতে পারেনি। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৫ ঘণ্টা আগে