Ajker Patrika

যশোরে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

­যশোর প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩: ১৭
যশোরে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ফাইল ছবি

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার মামলাটি করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।

এ ঘটনায় যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজিবকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পালোয়ানবাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।

এ মামলার অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা নীলগঞ্জ এলাকার অশোক বোস (৪৫), সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফন্টু চাকলাদার (৫০), সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু ওরফে জার্মান বাবু, কাজীপাড়া এলাকার ফাহিম মোল্লা, রাজীব রায়, স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য, মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবু, কামাল হোসেন পর্বত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, মোয়াজ্জেম হোসেন, বাবুল ওরফে ডিস বাবু, আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম, হাজী হাসান, জিলুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর হাজি সুমন, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান রুয়েল, শেখ হাসানুর রহমান, মিনহাজুর রহমান, ইকরামুল হক তন্ময়, শুভ গোস্বামী মৃন্ময়, বেজপাড়া এলাকার সন্তোষ দত্তের ছেলে সাগর দত্ত, রেলগেটের তেঁতুলতলা এলাকার ফখরে আলমের ছেলে ফাহমিদ হুদা বিজয়, ষষ্ঠীতলার সুমন, একই এলাকার এস এম তানভীর আহমেদ রিয়েল, রেলগেটের তেঁতুলতলা এলাকার ইমরান হোসেন, খড়কির আব্দুর রউফ পিন্টু, রেলগেটের আশিকুর রহমান হৃদয়, পোস্ট অফিস এলাকার মাসুদ হাসান কৌশিক, মিশনপাড়া এলাকার রিফাত আরেফিন, রবিউল ইসলাম, চাঁচড়া এলাকার রাহুল, নরেন্দ্রপুরের শ্রীপদ্দি এলাকার নজর আলী খোকা, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, নূর ইসলাম নুরু, শংকরপুরের সাদেক দারোগার মোড়ের আনিস, শংকরপুরের মুরগির ফার্ম এলাকার মিরাজুর ইসলাম অগ্র, রায়পাড়া এলাকার হাসমত, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট বাবুল, গোলপাতা মসজিদ এলাকার খালেদুর রহমান চুন্নু, বড় হৈবতপুর এলাকার আহাদুল ইসলাম ও মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রাজিবুল আলম, কোদালিয়া মুন্সিপাড়া এলাকার মাস্টার বাহাউদ্দিন, লেবুতলা এলাকার দাউদ হোসেন, বাহাদুরপুর এলাকার রফিকুল ইসলাম ফুল, তরফ নওয়াপাড়া এলাকার ওসমান গনি, উপশহর এলাকার তবিবর রহমান, শওকত হোসেন রত্ন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, খোজারহাট এলাকার শহিদুর রহমান শহিদ, ডহরপাড়া এলাকার কাজী ফিরোজুজ্জামান, কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান, কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজুর রহমান হ্যাপি, চুড়ামনকাঠি এলাকার আলতাফ হোসেন সর্দার, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সর্দার রমজান, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মতিয়ার রহমান মেম্বার, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহাদুজ্জামান নয়ন, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ মণ্ডল, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবির রবিউল, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুকুল, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইস্রাফিল সর্দার, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিয়ার রহমান মেম্বার, তোরাব আলী মিয়া, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিশ্বাস, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিউজ্জামান হাসু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, যুগ্ম সম্পাদক জহুর মোল্লা, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওদুদ মোল্লা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মুক্ত, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ দফাদার, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহেদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হাবিবুর রহমান বাবলু, পূর্ব বারান্দীপাড়ার সর্দারপাড়া এলাকার রিজন ও তসিফুর রহমান, যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম আসাদুজ্জামান, লোন অফিসপাড়া এলাকার সাকিব চৌধুরী, খালধার রোডের লুৎফর কবির বিজু, ঘোপ নওয়াপাড়া এলাকার কামাল হোসেন, ঘোপ জেল রোড এলাকার মিলন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান মিন্টু, পুলিশ লাইনস টালিখোলা এলাকার শাহিন, ষষ্ঠীতলা এলাকার জহিরুল ইসলাম বড়ুয়া, রায়পাড়া এলাকার নুর ইসলাম বাবু, চাঁচড়া মাঠপাড়া এলাকার যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ষষ্ঠীতলা এলাকার মীর কায়ুম আলী, একই এলাকার পাপিয়া রহমান, আশ্রম রোড এলাকার মুনতাজ, নলডাঙ্গা রোড এলাকার হাফিজুর রহমান নান্টু, বেজপাড়া এলাকার অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল, নীলগঞ্জের তাঁতীপাড়া এলাকার আজিজুল আলম মিন্টু, বকচর চৌধুরীপাড়া এলাকার সুলতান মাহমুদ পরান, রায়পাড়া এলাকার মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য পীর আলীর ছেলে জসিম ও জহুরুল শেখ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, যশোরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের অভিযোগে ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর রাজিবুলকে আটক করা হয়েছে।অন্যদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত