
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও এক ছাত্রকে মারধরের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে গতকাল বিকেলে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যক্তিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে হাসিবুর রহমান (২০), সোহেল আহম্মদ (২১), খন্দকার সাব্বির (২০) ও মাশরাফি আলম প্রাপ্পোসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুই ছাত্রী তাঁদের বন্ধুদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় ১৫-২০ জন যুবক তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠেন এবং দলবদ্ধভাবে দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালান।
প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থী শাকিল জিমকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষার্থীদের ঘিরে ধরে ভিডিও ধারণ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকার পরও অভিযুক্ত ব্যক্তিরা বেপরোয়া আচরণ অব্যাহত রাখেন।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা অনুমতি ছাড়া ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেন, যা ভুক্তভোগীদের মানহানি ও অপপ্রচারের শামিল। এতে কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ইশমাম হোসেন তন্দ্রা বলেন, ‘সেদিন আমি আমার স্বামীসহ কয়েকজন বন্ধুকে নিয়ে ঝিনাইদহে গিয়েছিলাম। শহীদ মিনারে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করার সময় এই ঘটনা ঘটে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভুক্তভোগী ব্যক্তিরা মামলা করেছেন। এজাহার পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) তিনি যশোরে আসছেন। তাঁকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রস্তুত জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও।
৯ মিনিট আগে
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) রহস্যজনক হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে মোবিল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একটি বালিকা মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক জোনায়েদ হোসেনের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৬ মিনিট আগে