
লালমনিরহাটে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ আটজন আহত হয়েছে। রোববার সকালে লালমনিরহাট শহরের বিজিবি ক্যানটিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার নিথক সাহেবপাড়া গ্রামের মোহাম্মদ বাবর আলী (৪৫), নুর বানু (৩৮), আয়নাল হক (৭৭), রব্বানী (৪৮), খইমালা (৬০), চায়না বেগম (৪০), কুদ্দুস (৪৫) ও আছিয়া (৪৫)। তাঁরা একই পরিবারের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যানটিন মোড়ের চৌরাস্তায় ঘোরাচ্ছিল। এ সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা আট যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গুরুতর তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জিয়াউল হাসান শিপলু জানান, দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

জিডিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তি আবু তাহের (৪১) ২০ মার্চ সকাল ৮টার দিকে থানচি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
২ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
৭ মিনিট আগে
নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্জু মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, মঞ্জু মিয়ার বাড়ির...
১১ মিনিট আগে
একটি যাত্রা, একটি দুর্ঘটনা—আর সেই দুর্ঘটনা কেড়ে নিল জীবনের সবকিছু। ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়া এখন বেঁচে আছেন, কিন্তু তাঁর ভেতরের মানুষটি যেন নিঃশেষ হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনি।
১৬ মিনিট আগে