
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি দোকান থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্দেশনা অমান্যের অভিযোগে গরুর মাংস, মুদি ও ফলের দোকানকে জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া অভিযান পরিচালনা করেন। তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১০-এর একটি দল সহযোগিতা করে।

দুর্গম পাহাড় আর সীমান্তঘেঁষা জনশূন্য এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নিষিদ্ধ মাদকদ্রব্য পপি চাষ। অবশেষে সেই চক্রের ওপর আঘাত হেনেছে যৌথ বাহিনী। বান্দরবানের থানচি গহিন পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ৪৩ একর পপিখেত ধ্বংস করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
৬ মিনিট আগে
বরিশালে বিচারকার্য চলাকালে আদালত কক্ষে ঢুকে হট্টগোলের অভিযোগ পাওয়া গেছে বিএনপিপন্থী কিছু আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এমন ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস
১৬ মিনিট আগে
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এই মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নেই। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
২২ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে আটক করা হয়।
২৯ মিনিট আগে