
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) নগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে এই অভিযোগ করেন ওই নেতার স্ত্রী রিয়াজুল জান্নাত। অভিযোগে ওই নারী এই ঘটনার পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন ও কোতোয়ালি থানা-পুলিশকে দায়ী করছেন।
গত বৃহস্পতিবার নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় মেঘনা পেট্রোলিয়াম কার্যালয়ের সামনে থেকে নওশেদ আলমকে ধরে কোতোয়ালি থানা-পুলিশের হাতে সোপর্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাঁকে কোতোয়ালির বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
রিয়াজুল জান্নাত উল্লেখ করেন, তাঁর স্বামী নওশেদ জামাল চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে থাকার পাশাপাশি জামায়াতে ইসলামীর একজন রুকন। তিনি জামায়াতের বাগমনিরাম দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডে সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছে চাঁদা দাবি করছে। দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তাঁর স্বামীকে ফাঁসাতে নানা চক্রান্ত করা হয় বলে অভিযোগ করেন রিয়াজুল জান্নাত।
ওই নারী অভিযোগে আরও উল্লেখ করেন, পতেঙ্গা ইস্টার্ন কেব্লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর স্বামীকে ফাঁসিয়ে দিতে চক্রান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়াম অফিসের উদ্দেশে যাওয়ার সময় পথে ১০-১৫ জন তাঁর স্বামীকে ধরে মারধর ও মব তৈরি করে কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেয়। পরে তড়িঘড়ি করে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এই ঘটনায় কোতোয়ালি থানার ওসি এবং চাঁদাবাজ নিজাম উদ্দিন মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন।
রিয়াজুল জান্নাত অভিযোগ করেন, তাঁর স্বামীকে বৈষম্যবিরোধীদের বিভিন্ন মামলার আসামি হিসেবে ফাঁসানোর চেষ্টার পাঁয়তারা করছে অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি পুলিশের কাছে এই অভিযোগ করেছেন, তিনি যদি আমার বিরুদ্ধে চাঁদা দাবির ন্যূনতম কোনো প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি স্বেচ্ছায় নিজেকে আইনের হাতে সোপর্দ করব। প্রয়োজনে আমার নামে একাধিক মামলা হবে। আমার কোনো আপত্তি থাকবে না। আর উনি যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন, তাহলে এমন অভিযোগের জন্য আমি আইনের আশ্রয় নেব। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের একজন নেতা হিসেবে আমার সম্মানহানির অর্থ পুরো বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের সম্মানহানি করা।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা লেনদেনের বিষয়ে আমি কিছু জানি না। তবে এই ধরনের অভিযোগ কেউ দিয়ে থাকেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
মেঘনা পেট্রোলিয়ামের কয়েকটি সূত্র জানায়, গত বছরের আগস্টে মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকা শ্রমিক লীগের নেতারা বেশির ভাগই কারাগারে যাওয়ার পর শ্রমিক সংগঠনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে নওশেদ জামালকে ফাঁসানো হয়েছে বলে ধারণা অনেকের।

প্রখ্যাত চক্ষুচিকিৎসক ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের...
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ডোবার পানিতে ডুবে মাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহিম পূর্ব তেরচর গ্রামের বাসিন্দা ও মুলাদী বন্দরের খাবারের হোটেল ব্যবসায়ী মো. কবির ব্যাপারীর ছেলে।
২২ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। আজ শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী...
২৪ মিনিট আগে
কুড়িগ্রামে পানি কমার সঙ্গে সঙ্গে ধরলা ও তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতি ও ফসলি জমি। নদীতীরে ফেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগও নদীগর্ভে চলে যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।
২৭ মিনিট আগে