
মাত্র দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্করা।
স্থানীয়দের অভিযোগ, বালাপাড়া এলাকাতে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। বরং যথাযথ পরিকল্পনা না করে ড্রেন নির্মাণের ফলে আগের পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পীরগাছা বাজার ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের হলেও কয়েক মাস আগে এর নির্মাণকাজ শেষ হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন তো হচ্ছেই না, বরং অনেক স্থানে ড্রেন উপচে পানি বাইরে চলে আসে। নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করায় বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা। এতে সরকারের ব্যয়বহুল এই উন্নয়ন প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল না পেয়ে উল্টো দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, `রাস্তার লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি ড্রেনের কারণে নয়। তবে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।'

টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটুম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২২ মিনিট আগে
সহসভাপতি হয়েছেন আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম।
৩২ মিনিট আগে
সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা এলাকায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় ধানখেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়া প্রায় ১০ ফুটের একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার সাপটি উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে