মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বাসা থেকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট কারের ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে মালয়েশিয়ার ইপোহ রাজ্যের পেরাক শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম।
নিহত প্রবাসী শ্রমিকের নাম আরমান আলী (৪৭)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আব্দুর রাশেদের ছেলে। তিনি ২০ বছর ধরে মালয়েশিয়ার পেরাক শহরে থেকে স্থানীয় একটি কেমিক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
আজ তাঁর বাড়িতে গেলে দেখা যায়, বৃদ্ধা মা মানিক জান ছেলের শোকে কাতর। একটু পর পর কাঁদছেন আর মোবাইল ফোনে ছেলের ছবি দেখে বার বার চুমু খাচ্ছেন। বাড়িতে যত লোকজন আসছেন, সবার কাছে জানতে চাচ্ছেন কখন তাঁর ছেলে আসবে।
নিহতের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘২০ বছর ধরে আমার স্বামী মালয়েশিয়া থাকেন। সোমবার সকাল ৮টার দিকে স্বামীর সঙ্গে কথা হয়েছে। এরপর কাজে যাবেন বলে ফোন কেটে দেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে স্বামীর মোবাইল ফোনে কল দিলেও কোনো খবর পাচ্ছি না। সকাল সাড়ে ৮টার দিকে স্বামীর বন্ধু ফোন করে জানান, আমার স্বামী মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্বামীর বন্ধু আরও জানান, বাসা থেকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেরাক শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ছয় বছর আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন তাঁর স্বামী। সামনের রমজান মাসে দেশে আসার সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করেই সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল। ১৩ বছরের ছেলে সাঈমকে নিয়ে এখন তাঁর সংসার। স্বামীর লাশের অপেক্ষায় রয়েছেন তিনি।
নিহতের বড় ভাই আব্দুর রহিম বলেন, ‘ভাইয়ের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার। হঠাৎ মৃত্যুর খবর শোনার পর সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। বহু বছর ভাইকে দেখি না। আসছে রমজানে দেশে আসবে বলে জানিয়েছিল। আর আসা হলো ভাইয়ের। কথা হলো না ভাইয়ের সঙ্গে। এখন ভাইয়ের লাশের অপেক্ষায়।’
মাওনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান বলেন, ‘মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক আরমান আলী আমার ওয়ার্ডের বাসিন্দা। মালয়েশিয়া থেকে মৃত্যু নিশ্চিত খবরটি জানানোর পর পরিবারের সদস্যরা আমাকে অবহিত করেছেন। মরদেহ দেশে আনতে ইউনিয়ন পরিষদের পক্ষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৬ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৬ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৭ ঘণ্টা আগে