
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকায় বেইলি ব্রিজের নিচে অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখে। পরে তারা ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই যুবক মুখে কিছু বলতে পারছিলেন না।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবকের পরিচয় শনাক্ত করে পুলিশ। তিনি পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোট ধাপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানা উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল বলেন, মতিউর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর স্বজনেরা জানিয়েছেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে রংপুরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। রংপুরের এক তরুণীর সঙ্গে নিয়মিত কথা বলত বলে মতিউরের পরিবারের সদস্যরা জানিয়েছেন। উদ্ধার হওয়া ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, প্রেমঘটিত কারণে ওই যুবক কাউনিয়া এলাকায় গিয়ে চেতনানাশক ওষুধ খেয়ে অচেতন হতে পারে। তারপরও রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে বাসে উঠে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবলে পড়েন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাসের অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়ার পর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে মারধর করা হয়।
১ ঘণ্টা আগে