
২০১২ সালে গুম হন বরিশাল নগর ছাত্রদলের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ খান কালু এবং তাঁর ভাই ছাত্রদল কর্মী মিরাজ খান। ১৪ বছর পরও ছেলের সন্ধান চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কালুর মা। কালু ও মিরাজ গুমের বিচার দাবিতে আজ সোমবার নগরীতে মানববন্ধন করা হয়। এ সময় কালুর সন্তান আব্দুল্লাহ জিসান বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মহানগর ছাত্রদলের সভাপতি এনামুল হক তাছনিম, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল আহ্বায়ক সফিউল খান জনি, শ্রমিকদল নেতা মো. মাসুদ প্রমুখ।
সমাবেশে ছাত্রদল নেতা এনামুল হক তাছনিম বলেন, ২০১৯ সালে ছাত্রদলের কাউন্সিলে বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, গুম-খুনের বিচার ও সম্মান দেওয়া হবে। গুমের শিকার যাঁরা হয়েছেন, শহীদের সম্মান দেওয়া হবে। আমরা এই গুমের বিচার চাই এবং জুলাই যোদ্ধাদের মতো গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়ার দাবি জানাই।
গুমের শিকার কালুর মা ফিরোজা বেগম বলেন, তাঁর দুই সন্তানই ১৪ বছর আগে গুম হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ সরকার তাঁর ছেলেদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরিয়ে ফেলেছে। তিনি তাঁর ছেলেদের সন্ধান চান।
প্রসঙ্গত, ফিরোজ খান কালু ছাত্রদলের জনপ্রিয় নেতা ছিলেন। ক্রসফায়ারের শিকার বিএম কলেজের ভিপি সেন্টুর ঘনিষ্ঠ সহচর কালুর প্রভাব ছিল নগরময়।

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায়। এক পক্ষ মোল্লা শাহিনের বিরুদ্ধে অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে, অন্য পক্ষ বিল্লাল খানের বিরুদ্ধে কর্মসূচি পালন করে। পরে থানার সামনে থেকে ককটেল সদৃশ বস্তু ও পেট্রোল বোমা তৈরির...
৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
৭ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎবাবা আরিফুল ইসলাম লেলিনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ঐশী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ভবন মালিকের গাফিলতি ও অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকেও অভিযোগ না পাওয়ার...
১৯ মিনিট আগে