
কথায় কথায় শারীরিক নির্যাতন, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে নিজের সুরক্ষা চেয়ে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ১৯ বছরের এক তরুণী। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এই মামলা করা হয়।
যিনি মামলা করেছেন, তিনি হলেন মেহরীন আহমেদ। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসিন্দা। মেহরীন আহমেদ মামলা করেছেন তাঁর বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে তাঁর বাবা-মাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারীর নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে আদালতে মামলা করেছেন।
মেহরীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। আমি সুন্দর একটা জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি।’
মামলার আরজিতে বলা হয়েছে, মেহরীনকে কথায় কথায় তাঁর বাবা-মা শারীরিক নির্যাতন করেন। তাঁরা প্রতিনিয়ত মেয়েকে অপমান, অবজ্ঞা, ভীতিপ্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাঁকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেন। তাঁরা প্রতিনিয়ত পরিবারের নিত্যব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দেন। পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ-সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে, তা থেকে তাঁকে বঞ্চিত করেন এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা দেন।
গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের এলাকার বাসায় মেহরীন আহমেদকে তাঁর মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। শারীরিক আঘাতে বাদী জখমপ্রাপ্ত হন।
বাদী আরজিতে আরও বলেছেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক। তারপরও বাবা-মায়ের তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মনির হোসেন রাঢ়ী (২২)। আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের টয়লেটের ট্যাংকির মধ্য থেকে...
৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাঁর ওই নির্দেশনা প্রত্যাহার চেয়ে আজ সোমবার আইন ও সালিসকেন্দ্রের পক্ষ থেকে এই নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।
১৪ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজি এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। গতকাল রোববার তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর উত্তরার আজমপুরে বাসের ধাক্কায় পরশ মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগে