
জামালপুর সদর উপজেলায় ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে আব্দুল হাকিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে।
নিহতের স্বজনেরা জানান, পাঁচ বছর আগে পাশের এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ের সঙ্গে আব্দুল হাকিমের ছেলে শামীমের বিয়ে হয়। এই দম্পতির সংসারে বনিবনা নিয়ে অশান্তি ঘিরে গতকাল রাতে আব্দুল হাকিমের বাড়িতে পারিবারিক সালিস বসে।
এতে ছেলে শামীমের শ্বশুরবাড়ির লোকজন আসেন। সালিসে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলের শ্বশুরসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করতে শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ছয়জনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।
৪ মিনিট আগে
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ খাঁর মেয়ে।
৬ মিনিট আগে
যশোর সদর উপজেলার হালশা গ্রামে বুকভরা বাঁওড়সংলগ্ন মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২৮ মার্চ দিবাগত রাতে ওই ট্রান্সফরমারগুলো চুরি হয় বলে জানা গেছে।
১৫ মিনিট আগে
হাজারো মানুষের উপস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে নিহত একই পরিবারের তিন শিশুকে জানাজা শেষে এলাকার পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় খেলা করার সময় পানিতে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে