
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সপ্তাহ ধরে দুজন কলেজছাত্রী এবং নবম ও দশম শ্রেণির দুজন স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ চার ছাত্রীর অভিভাবকেরা মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ছাত্রীদের অভিভাবকেরা জানান, তারা চারজনই বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। তাদের চারজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ও উচ্চ লাফসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করত। তারা জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে।
নিখোঁজ কলেজছাত্রীর মা আজকের পত্রিকাকে জানান, তাঁর মেয়ে ও মেয়ের বান্ধবী খেলাধুলায় অংশ গ্রহণের জন্য প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে গিয়ে তিন-চার দিন থাকার পরে আবার বাড়িতে ফিরে আসত। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নিখোঁজ এক স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে জানান, নিখোঁজের কয়েক দিন আগে নিখোঁজ কলেজছাত্রীদের একজন তাদের বাড়িতে বেড়াতে গিয়ে সাত দিন থেকেছে। পরে ৩০ এপ্রিল সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর বাড়িতে ফেরেনি।
এ বিষয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীদের নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বসহ দেখছি। তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
১ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
১ ঘণ্টা আগে