ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষ্মীরহাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাগর ওই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে এবং স্থানীয় ভরনিয়া মশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে পড়াশোনা ও দুষ্টুমি নিয়ে সাগরের মা রুমালী আক্তার তাকে কিছুটা শাসন ও রাগারাগি করেন। মায়ের ওপর অভিমান করে নিজ শয়নকক্ষে চলে যায় সাগর। পরে রাতে সাগরের মা শয়নকক্ষের ছাদের বাঁশের সরের সঙ্গে সাগরের ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এই ঘটনায় নিহত শিশুর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি জুলাই সনদের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
১ ঘণ্টা আগে