
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তনগর ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এতে পিকআপচালক আহত হয়েছেন। উদ্ধারকাজের জন্য ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য।
আজ সোমবার বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। এতে পিকআপ ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।
পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আবদুস সালাম আরও জানান, পিকআপচালক সামান্য আহত হলেও ট্রেনের সব যাত্রী অক্ষত রয়েছেন।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে