Ajker Patrika

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী সংবাদদাতা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২০: ০৬
আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার নিয়মিত হাজিরার জন্য রাজবাড়ী আদালতে আনা হলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা গত বুধবার কাজী কেরামত আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়। তদন্তে পাওয়া আসামি হিসেবে ওই মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বলেন, এজাহারভুক্ত আসামি হিসেবে কাজী কেরামত আলী প্রথমে গ্রেপ্তার হন। পরে উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন পান। পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হলে সেই মামলাতেও তিনি জামিন পান। এরপর তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছিল।

অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আরও বলেন, আজ বৃহস্পতিবার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। এর আগের দিন বুধবার পুলিশের পক্ষ থেকে নতুন আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বৃহস্পতিবার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত