
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশে সংসদ নির্বাচন ১৩ বার হয়েছে। সবচেয়ে বিতর্কহীন নির্বাচন সর্বশেষ নির্বাচন। কিন্তু এখনো খুব সুদৃঢ়ভাবে দাবি করতে পারছি না যে, আমাদের সংসদীয় ব্যবস্থা একটি কাঠামোর ওপর দাঁড়িয়েছে। আমরা এখনো বলতে পারছি না যে, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচারব্যবস্থার জায়গায় দাঁড়াতে পেরেছি।’
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে এক স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজনৈতিক দর্শন বা মতাদর্শের আলোচনা বাদ দিলেও সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন বিভাগের কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন চিন্তার আলোকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং এর যে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, তা আমরা এখনো অর্জন করতে পারিনি।’ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা সম্ভব না হলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার গভীর সংকট নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘এবারের এই রক্ত-প্রাণের বিনিময়েও যদি আমরা এটি অর্জন করতে না পারি, তাহলে আমাদের ভাবতে হবে—আমাদের সামগ্রিক আর্থসামাজিক ব্যবস্থার ডিএনএতে এমন কিছু আছে কি না, যা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সমাজবিজ্ঞানীরা এখনো শনাক্ত করতে পারেননি।’
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ কেবল আবেগ বা আত্মত্যাগের গল্পে সীমাবদ্ধ না রেখে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণগুলো গভীরভাবে বিশ্লেষণের আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘আমাদের বারবার বিভিন্ন সংগ্রাম-আন্দোলনের কাহিনি নিয়ে কথা বলতে হয়। এর মধ্যে হয়তো একধরনের গর্ব কাজ করে। কিন্তু এর স্বয়ংক্রিয় অর্থ হলো—আমরা সব সময়ই একটি শত্রুমুখর পরিবেশের মধ্যে থেকেছি এবং আন্দোলন করেই চলতে হয়েছে। আমরা কখনোই স্থিতিশীল আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে ছিলাম না বা নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচর্চা শুধু শহীদদের সাহস ও আত্মত্যাগ নিয়ে আত্মতুষ্টির আয়োজন হওয়া উচিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদদের মৃত্যু ছিল একটি নির্মম বাস্তবতা ও বাধ্যবাধকতা। ভবিষ্যতে জনগণকে যেন আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য রাষ্ট্র ও সমাজের কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিবর্তন আনতে হবে।
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৫ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৬ ঘণ্টা আগে