রাজবাড়ীতে জাহিদ ফকির (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহিদ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহত ব্যক্তির বড় ভাই মামুন ফকির বলেন, ‘সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিল। দুপুরের দিকে সে বাড়ির পাশে স্কুলমাঠে যায়। এ সময় অজ্ঞাতনামা চার-পাঁচজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবু রাসেল বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
১৪ মিনিট আগে
দুবলারচর-সংলগ্ন আমবাড়িয়ার খাড়ি এলাকায় বনদস্যু সুমন-জাহাঙ্গীর বাহিনী অস্ত্রের মুখে আরও ১২ জেলেকে অপহরণ করেছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ।
২৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শিবপুর গ্রামে লাশটি পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারত যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে