
লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ফাতেমা আক্তার প্রিয়া (১৬) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রিয়া মোল্লার হাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে একই এলাকার ছায়েদ হাফেজের বাড়ির মৃত ইব্রাহিম বাবুলের ছোট মেয়ে।
এ ঘটনায় প্রিয়ার হাত, পা ও পিঠ ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লার হাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা ও সিনিয়র শিক্ষক আবদুল লতিফ বলেন, দীর্ঘ প্রায় চার যুগ আগে নির্মিত বিদ্যুৎ লাইনের তারগুলো অনেক পুরোনো ও জীর্ণশীর্ণ। ছোটখাটো ডালপালা পড়লেও তারগুলো ছিঁড়ে যায়। কয়েক বছর আগেও এ রকম একটি দুর্ঘটনায় কয়ালবাড়ির সামনে কামাল হোসেন নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুনতাহিনা রাইসা বলেন, আহত শিক্ষার্থীর হাত, পা ও পিঠের অনেক অংশ ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জনস্বার্থে বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও গ্রাহকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
১ ঘণ্টা আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
২ ঘণ্টা আগে