
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। হামলার বিচার দাবি করে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকেরা বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিতিশীলতা চলছে। এমন পরিস্থিতিতে আজ উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় উপাচার্যের নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়।
শিক্ষকদের দাবি, সকাল সাড়ে ৯টার দিকে সংঘটিত ওই হামলায় ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। তাঁদের অনেককে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন ও কর্মকর্তা নাসরিন আক্তার।
সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আজ বেলা ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাসার, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, টিএসসি পরিচালক আবুবকর সিদ্দিক, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি অহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অনেকে।

নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে নাফিস।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে চালকলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করা শঙ্কর মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মারধরের সাত দিন পর আজ শনিবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
৩৫ মিনিট আগে
শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, দুর্ঘটনাকবলিত ওই জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে। জাহাজে জমে থাকা বিষাক্ত এ গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ...
৪০ মিনিট আগে