
নোয়াখালীর হাতিয়ায় ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক শাহেদুল ইসলামের বিরুদ্ধে। পরে গ্রাম্য সালিসের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহেদুল ইসলাম নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি নামার বাজার মহিলা মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। এ ছাড়া তিনি ইসলামী যুব আন্দোলনের নিঝুমদ্বীপ ইউনিয়ন কমিটির সদস্য হিসেবেও পরিচিত।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘হুজুর আমাকে মসজিদের পাশে তাঁর থাকার রুমে রেখে ধর্ষণ করেছেন। বাড়িতে আসার পর বিষয়টি আমার পরিবারকে জানাই। আমরা গরিব মানুষ, আমার বাবা নাই। এখন সালিসে হুজুর আমাকে বিয়ে করবে সিদ্ধান্ত হয়েছে।’
নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল ইসলাম বাবলু বলেন, ‘শিক্ষক সব দায় স্বীকার করেছেন এবং বিয়ে করতে রাজি হয়েছেন। আর ভুক্তভোগীও বিয়েতে মত দিয়েছেন। তাই সামাজিকভাবে বিয়ে হয়েছে। যদি বিয়ে না হয়ে মামলা-মোকদ্দমা হতো, তাহলে ওই ছাত্রীর পরিবারের খরচ চালানোর মতো পরিস্থিতি ছিল না। তারা অন্যের সাহায্যে জীবন চালায়।’
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন ধরে ছাত্রীকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ছাত্রী নিজ বাড়িতে ফিরে এসে জানায়, তাকে মুয়াজ্জিনের কামরায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা শাহেদুল ইসলামকে আটক করলে তিনি সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মত হন। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৬ লাখ টাকা কাবিনে মসজিদে বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন বলেন, মেয়েটির বাবা নেই, পরিবার অসহায়। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। তবে ছেলে রাজি হওয়ায় সবার উপস্থিতিতে ৬ লাখ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলনের নিঝুমদ্বীপ ইউনিয়নের সহসভাপতি শাহেদ উদ্দিন বলেন, ‘শাহেদুল ইসলাম তিন বছর আগে কমিটির সদস্য ছিল। নিষ্ক্রিয় হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। সে যে কাজ করেছে, তা অন্যায়। আমরা তার বিরুদ্ধে ছিলাম। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যেভাবে সমাধান করেছেন, আমরা সেটাতে সন্তুষ্ট।’
নিঝুমদ্বীপ ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ নেই। যদি লিখিত অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
১ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই বিদ্যালয়ের
১ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৩ ঘণ্টা আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে