
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্য।

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। নতুন তারিখ আগামী ৫ মে ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই তারিখ ধার্য করেন।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকার মো. বশিরের ছেলে।
৪২ মিনিট আগে