
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে দেশীয় একটি শুটার গান উদ্ধার করেছে র্যাব-২। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব-২ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় শুটার গানটি উদ্ধার করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাত বছর বয়সী শিশু মরিয়ম গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায়। বাড়িতে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ চাপা দিয়ে রাখেন।
৩ মিনিট আগে
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
২৬ মিনিট আগে
আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
২৮ মিনিট আগে
গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
৩১ মিনিট আগে