
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে শিশু আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে শিশু আদালতে পাঠানো হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদীর ইসলাম ওই রাতেই গুলশান থানায় মামলা করেন। মামলায় আকাশ মারককে গাড়িচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় ওই শিশুর নাম উল্লেখ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর প্রাইভেট কার থেকে দুজন নেমে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা এক কিশোরকে নামতে দেখা যায়। পরে পুলিশ ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার রেকর্ড বিশ্লেষণ করে তার সম্পৃক্ততা পায়। এরপর গুলশানের বাসা থেকে তাকে থানায় নিয়ে আসা হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, ‘কিশোরটিকে শিশু আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর জানান, অনলাইনে প্রকাশিত খবরটি নজরে আসার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। এতে ওই কিশোরের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তাকে বাসা থেকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তার মায়ের নামে নিবন্ধিত।
গাড়ির নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটির মালিক সিগমা আব্বাস। তাঁর স্বামী আব্বাস আলী শরীফ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন। তাঁদের সন্তান ১৬ বছর বয়সী আজান আলী শরীফ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর কালো টি-শার্ট পরা ওই কিশোর গাড়ির চালকের আসন থেকে নেমে আসে।
এ ঘটনায় গাড়িচালক হিসেবে মামলায় উল্লেখ করা আকাশ মারক পলাতক রয়েছেন। তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে