
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
এদিকে নতুন কোচ আসার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বার্তা না পেলেও ভারতের রানাঘাট স্টেশন থেকে সংকেত পাওয়ার পর সেগুলো নিরাপদে গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘সংবাদমাধ্যমের বরাতেই আমরা নতুন ট্রেনের কোচ আসার বিষয়টি জানতে পেরেছি। অতীতেও ভারত থেকে আমদানি করা অধিকাংশ রেল কোচ দর্শনা সীমান্ত দিয়ে দেশে এসেছে। এবারও দর্শনা অথবা বেনাপোল হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে খোঁজ নেওয়া হয়েছে। সেখানকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানিয়েছেন, এখনো কোচগুলো রানাঘাটে এসে পৌঁছায়নি।’
তরিকুল ইসলাম আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে কোচগুলো পৌঁছানোর পর দর্শনা স্টেশনকে অবহিত করা হয়। এরপর বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। সীমান্ত পারাপার ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে চার ঘণ্টা থেকে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে। এরপর কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।’
ভারত সরকারের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি অত্যাধুনিক লিংক হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সংগ্রহের চুক্তি রয়েছে। ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে এসব কোচ তৈরি করা হচ্ছে।
চুক্তির আওতায় প্রথম চালানে ১৯টি আধুনিক যাত্রীবাহী কোচ দেশে আসার কথা রয়েছে। এসব কোচে উন্নত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি যাত্রীদের জন্য বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হয়েছে।
কোচগুলোতে সিসিটিভি ক্যামেরা, জরুরি অ্যালার্ম ব্যবস্থা, প্রার্থনা কক্ষ, বেবি কেয়ার রুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে দীর্ঘদিনের ব্রডগেজ কোচসংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের যাত্রীসেবার মানও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দীপু মনির বড় ভাই ও কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী সুমন মিয়ার বিরুদ্ধে। এরপর তিন দিন ধরে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছেন প্রেমিকা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাইকিং করেন। পরে রাত ৮টার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য মৌখিকভাবে অনুরোধ জানান।
২২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে