
নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের মাত্র এক দিন পর মসজিদের ভেতর থেকে আব্দুল মালেক (২৫) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ভাগনের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন তাঁর আপন মামা আহিদুল ইসলাম (৪০)। বুধবার দিবাগত রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাঁকড়া চৌপতি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক ওই এলাকার মুনাকাশা গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র এক দিন পর গতকাল মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরে ছাদের কাঠামোর সঙ্গে আব্দুল মালেককে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
এদিকে বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভাগনের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে যান তাঁর মামা আহিদুল ইসলাম। পরে ভাগনের মরদেহ দেখতে এসে তিনি তীব্র শোক সইতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘বিয়ের মাত্র এক দিন পর মালেক আত্মহত্যা করেছেন। একই সঙ্গে ভাগনের মৃত্যুর শোকে মামা আহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টিও অত্যন্ত বেদনাদায়ক। এই জোড়া মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মুয়াজ্জিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে।
৫ মিনিট আগে
জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২২ মিনিট আগে