
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার ১৫ জন যুবককে চার সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণ শেষে উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেন প্রধান অতিথি বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবি জানায়, ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় গত ২৬ জুলাই এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে ৪ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ১৫ জন যুবককে সনদপত্র ও ইলেকট্রিক টুলস প্রদান করেছে বিজিবি। বিজিবির আশা, এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে এসব যুবক নিজ এলাকায় কাজ করে স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে, যাতে তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারে।’
ফয়সল হাসান আরও বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। তা ছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৬ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১০ মিনিট আগে