খুলনায় পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর ৫টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার জেল কামালের ছেলে সুমনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনার জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার একটি বাড়িতে ভোর ৫টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই তিনজনকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখান থেকে সুমন নামে একজনকে আটক করে পুলিশ। স্থানীয়রা আরও জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িত আছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকালাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে প্রায় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাদের ব্যাপারে পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
খুলনার থানার এসআই সাত্তার বলেন, পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করেছে। হামলার সাথে আরও যারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছেন ভুক্তভোগীরা। বাকীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক স্কুলশিক্ষক। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের...
৬ মিনিট আগে
বন্ধুকে দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরের মধ্যেই লুটিয়ে পড়লেন আরেক বন্ধু। বন্ধুর জন্য খোঁড়া কবরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
১২ মিনিট আগে
বগুড়ায় রেললাইন দখল করে হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেট-সংলগ্ন এলাকায় রেললাইন-সংলগ্ন জমি ও পরিত্যক্ত রেললাইনের ওপর কংক্রিট ঢালাই করে স্থাপনা গড়ে তোলায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থানায় এজাহার দাখিল করেছে দুই মাস আগে।
১৬ মিনিট আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
১৭ মিনিট আগে